জাতীয় ফিচার

রেলের সেবার ব্যাপারে সজাগ আছেন প্রধানমন্ত্রী: রেলমন্ত্রী

রেলের সেবার ব্যাপারে সজাগ আছেন প্রধানমন্ত্রী: রেলমন্ত্রী

রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করেন রেল হচ্ছে একটি বড় সেবার জায়গা। টিকিটের দাম বৃদ্ধি নয়, মানুষ যাতে রেলের সেবা পায় সে ব্যাপারে সজাগ আছেন প্রধানমন্ত্রী।

আজ রোববার দিনাজপুরের পার্বতীপুরে দেশীয় প্রযুক্তিতে সচল করা ডেমু ট্রেন বাণিজ্যিকভাবে চালুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে দিনাজপুরের আঞ্চলিক ভাষায় মন্ত্রী বলেন, চায়না হামাক ডেমু ট্রেন দিছে, কিন্তু পাসওয়ার্ড নিজেরঠে থুইয়া দিছে। ডেমু ট্রেনের কুন যন্ত্রের দাম যদি পাঁচ টাকা হয়, ওরা হামারঠে পাঁচ লাখ টাকা নিছে। কিন্তু হামার ইঞ্জিনিয়াররা ডেমু চালাবার বুদ্ধি বাইর করি ফেলাইছে। অর্থাৎ চীন আমাদের ডেমু ট্রেন দিয়েছে কিন্তু পাসওয়ার্ড (সফওয়্যারচালিত) নিজেদের কাছে রেখে দিয়েছে। ডেমু ট্রেনের কোনো যন্ত্রের দাম যদি পাঁচ টাকা হয়, ওরা আমাদের কাছ থেকে পাঁচ লাখ টাকা নিয়েছে। কিন্তু আমাদের ইঞ্জিনিয়াররা ডেমু ট্রেন চালানোর বৃদ্ধি বের করে ফেলেছেন।

আরও পড়ুনঃ রাজনীতিতে হেরে যাবার ভয়ে মিথ্যাচার করছে বিএনপি: ওবায়দুল কাদের

তিনি বলেন, পাঁচটি ডেমু ট্রেন সচল আছে। আমাদের প্রকৌশলীরা মডিউল পরিবর্তন করে পার্বতীপুরের রেলওয়ে প্রকৌশলী ও বাইরের প্রকৌশলীদের সহযোগিতায় আরও একটি ট্রেন সচল করেছে। প্রধানমন্ত্রী রেলের ভাড়া বাড়াননি। কারণ তিনি মনে করেন, রেলটা হচ্ছে সেবা, মানুষ যেন সেবা পায়। তাই রেলে আমাদের লসের পরিমাণ বাড়লেও তিনি ভাড়া বাড়াননি।

দুপুরে বাঁশি বাজিয়ে ও সবুজ পতাকা নেড়ে ডেমু ট্রেনের উদ্বোধন করেন মন্ত্রী। ট্রেনটি ৩৭ কিলোমিটার দূরের রংপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। বিকেলে আবার সেটি পার্বতীপুরে ফিরে আসে।

রিপোর্টার

About Author

1 Comment

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র